মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৮-০৬ ০৫:৪৬:১৩


ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিকী ছবি

সিলেটের ওসমানীনগরের আহমদনগর এলাকায় ট্রাক, বাস, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়।

এঘটনায় পিক-আপ চাপায় খলিলুর রহমান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (৬আগস্ট) সকাল ১০টারদিকে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমানের বাড়ি ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণশাসন গ্রামে।

তবে, আহত হওয়া অপর ব্যক্তির নাম কিংবা পরিচয় এখনও জানা যায়নি। তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একাধিক সূত্রে জানাগছে, এক সঙ্গে একটি ট্রাক, বাস, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় পিকআপ ভ্যানটি পাশের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান খলিলুর রহমান।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আমিন জানান, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


ডেসিস/জেকে/৬ আগষ্ট ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code