মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-০৬ ০৬:০৬:৩৬


মদসহ আটক হওয়া শাবির দুই শিক্ষার্থী বস্কিার

বহিস্কৃত দু’জন

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে মদসহ গ্রেপ্তার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একইসঙ্গে এ ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রোববার (৬ আগষ্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষা বর্ষের শিক্ষার্থী সাজিদ সাকিব ও মাহমুদ সাকিব।

ঘটনা তদন্তে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমানকে আহ্বায়ক করে ৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ও ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান খান প্রিন্সকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

জানাগেছে, বহিষ্কৃত ওই দু’জন গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মদসহ সিলেট কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন। এতে মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর শুক্রবার দুপুরে আদালতের নির্দেশে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর কামরুজ্জামান চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষা বর্ষের শিক্ষার্থী সাজিদ সাকিব ও মাহমুদ সাকিবকে সময়িকভাবে বস্কিার করা হয়েছে।


ডেসিস/জেকে/ ৬ আগষ্ট ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code