বিশ্বনাথের হাবড়ায় সরঞ্জামসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার
সিলেটের বিশ্বনাথে খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৪জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জুয়া আইনে মামলা দায়েরের পর রোববার (১৩আগষ্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শনিবার (১২আগষ্ট) রাত সাড়ে ১১টারদিকে পৌরশহরের হাবড়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন, হাবড়া বাজারের নিকটবর্তি ছত্তিশ গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে আব্দুল মতিন (৩৭), একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ছালেহ আহমদ (৪৫), খুরশিদ আলীর ছেলে লিয়াকত আলী (৫৫) এবং উপজেলার দৌলতপুর গ্রামের ছোরাব উল্লার ছেলে আফরুজ মিয়া (৪২)।
গ্রেপ্তারকালে তাদের কাছে থেকে জুয়া খেলার সামগ্রী ও তাস, নগদ ২হাজার ৬১৫ টাকা এবং একটি খাতা জব্দ করা হয়।
এঘটনায় রোববার (১৩আগষ্ট) থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বাদী হয়ে জুয়া আইনে ওই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, (মামলা নং ৮)।
বিশ্বনাথ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, হাবড়া থেকে চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বনাথে মাদক ও জুয়া কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ডেসিস/জেকে/১৩আগষ্ট ২০২৩ইং

IT Factory Bangladesh