সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৮-২১ ০৬:২৮:৪৯


সিলেটে অগ্নিকান্ডে মা-মেয়ে নিহত, বাবাসহ আহত আরও ৪

অগ্নিকান্ডের ঘটনার ছবি সংগ্রহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব-জাফলংয়ে বসতঘরেভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়ে জেসমিন আক্তার (৩০) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (১৩) নিহত হয়েছেন।

রোববার (২০ আগষ্ট)  দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার দোকান ও বাড়িতে এই অগ্নিকান্ডের অগ্নিদুর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন ইয়াকুব মিয়ার স্ত্রী ও নিহত সুমাইয়া ইয়াকুব মিয়ার মেয়ে। এঘটনায় সুমইয়ার বাবা ইয়াকুব মিয়া, তার দাদী এবং আরও দুই ভাইসহ আরও ৪জন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, অগ্নিকান্ডের পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেন।

এতে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তারা।

গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, মর্মান্তি এই ঘটনায় একই পরিবারের ২জন নিহত এবং আরও ৪জন গুরুতর আহত হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ডেসিস/জকে/ ২১ আগষ্ট ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code