সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৯-২৫ ০৮:৩৩:৫২


উন্নয়ন পেতে হলে সৎ প্রার্থীকে নির্বাচিত করতে হবে : এমপি মোকাব্বির

বক্তব্য রাখছেন এমপি মোকাব্বির খান

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গনফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন, অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী, অসৎ রাজনীতিবিদ ও দুর্নীতিবাজদের কারণে রাষ্ট্র আজ অসহায়। কারণ তারা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরী করে দেশের সকল পন্যের মূল্য বাড়িয়ে দেশের নাকরিকদের মধ্যে অশান্তি সৃস্টি করে। তারা দেশের টাকা বিদেশে পাাঁচার করে। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছেনা। তাদের কারণে সরকারের উন্নয়ন ফান্ড শুন্য হতে চলেছে।

তাদের মতো ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাও রক্ষক না হয়ে ভক্ষক হয়ে গেছেন। তারা উন্নয়নের নামে লুটপাট করে যাচ্ছেন। কাজেই উন্নয়ন পেতে হলে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী সিলেটের বিশ্বনাথের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন  ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

ওইদিন সকাল ১১টায় ৩লাখ টাকা ব্যয়ে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বিশ্বনাথ সদর ইউনিয়নের উত্তর ধর্মদা (নোয়াগাঁও) গ্রামের আমিরুন নেছার (৫৫) নবনির্মিত ঘরের উদ্বোধন করা হয়।

এরপর দুপুর সাড়ে ১২টায় ৭১ লাখ টাকা ব্যয়ে দশঘর ইউনিয়নের ‘মিয়ার বাজার-চাঁন্দভরাং-কচরাকেলী’ রাস্তার (১.৮ কিলোমিটার) পূন:সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর বিকেলে প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভোলাগঞ্জ পয়েন্ট হইতে হামদরচক গ্রামের পশ্চিমের রাস্তা পর্যন্ত দেড় কিলোমিটার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি মোকাব্বির খান।

সকালে ঘর উদ্বোধন শেষে উত্তর ধর্মদা (নোয়াগাঁও) গ্রামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহীনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, বিশ্বনাথ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।

মিয়ার বাজারে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বল্লবভপুরে গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মনোহর আলীর ব্যবস্থাপনায় বল্লভপুর যুব উন্নয়ন সংস্থার সভাপতি হাফিজ আবদাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়নের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাংবাদিক সাইফুল ইসলাম বেগ, প্যানেল চেয়ারম্যান পাভেল সামাদ ও বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে।

তারপর বিকেলে ভোলাগঞ্জ পয়েন্টে ভিত্তিপ্রস্তর স্তাপন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মুরব্বী আলহাজ্ব তহসিল মিয়া।

সংগঠক হাফিজ মাওলানা শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলেনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী সুমন, বিশ্বনাথ উপজেলার সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম ও শিক্ষানুরাগী মোস্তাক আহমদ মোস্তাফা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার আবুল কালাম।


ডেসিস/জেকে/ ২৫ আগষ্ট ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code