সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সিলেট



ছাতক প্রতিনিধি

প্রকাশ: ২০২৩-১০-০৭ ১১:৫২:১৫


ছাতকে স্কুলছাত্রী ইভা হত্যার মামলায় বড়ভাই রবিউল জেলে!

ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার

ছবি, ইভা

সুনামগঞ্জের ছাতকে খুন হওয়া ৯বছর বয়সী ইভা বেগমের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। ইভার বড়ভাই ভাই রবিউল হাসানের তথ্যের ভিত্তিতে দোলারবাজার ইউনিয়নের কুরশি গ্রামের লিটন মিয়ার ধানক্ষেত থেকে তার মাথা উদ্ধার করা হয়।

এরপর শনিবার (৭ অক্টোবর) ইভার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তার ভাইকে জেলহাজতে পাঠানো হয়েছে। এমন তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে ঘটনার ৪৮ঘন্টার মাথায় শুক্রবার (৬ অক্টোবর) রাতে লিটনের ধানক্ষেত থেকে মাথা উদ্ধার করে পুলিশ।

নিহত ইভা দক্ষিণ কুরশি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে ও কুরশি পূর্ব-পাড়া প্রাথমিক বিদ্যলয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী। মেয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার (৫ অক্টোবর) বারা মুশাহিদ আলী ছাতাক থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেছিলেন।

জানাগেছে, গত ৪ অক্টোবর বিকেলে ইভা বাড়ির পাশে একটি দোকানে মোবাইল ফোন রিচার্জ করতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল। সন্ধ্যার পর বাড়ির পাশে একটি ধানক্ষেতে মাথাবিহীন বিবস্ত্র অবস্থায় ইভার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ইভার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, ২০২২ সালের ৪ অক্টোবর দক্ষিণ কুরশি গ্রামের খালেদ নুর নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা কওে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইভার মা ও বড় ভাই রবিউল হাসানকে আসামি করে মামলা করা হয়। সেই মামলায় সম্প্রতি রবিউল কারাগার থেকে জামিনে বের হন।

পুলিশের ধারণা, ইভা হত্যাকান্ডে তার বড়ভাই রবিউল ছাড়াও আরও কয়েকজন জড়িত রয়েছে। রবিউলের প্রতিপক্ষদের ফাঁসাতেই তার সহযোগীতায় কয়েকজন ইভাকে খুন করতে পারে।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।


ডেসিস/জেকে/ ৭ অক্টোবর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code