বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িক কোন অপশক্তির স্থান নেই : শফিক চৌধুরী
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সাংসদ আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশে আজ দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে পারছেন সনাতন ধর্মাবলম্বীরা।
কারণ প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, ধর্ম যার যার উৎসব সভার। তাই অশুরের মতো জামায়াত-বিএনপির কর্মীরা যতই ষড়যন্ত্র করুকনা কেন? কোনদিনও তারা সফল হতে পারবেনা।
সাম্প্রদায়িক সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন তথদিন সকল ধর্মের মানুষ শান্তি ও নিরাপদে বসবাস করতে পারবেন।
সোমবার (২৩ অক্টোবর) দিনব্যাপী সিলেটের বিশ্বনাথ উপজেলার ২৫টি পুজামন্ডপ পরিদর্শন শেষে মন্ডপে মন্ডপে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিক চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় সাম্প্রদায়িক কোন অপশক্তির স্থান নেই। আওয়ামী লীগ আপনাদের পাশে ছিল, পাশে আছে এবং আগমিতেও পাশে থাকবে। বিশ্বনাথে সম্প্রীতির এ বন্ধন যুগ যুগ ধরে চলবে।
এর আগে সকালে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রায় বিশ্বনাথ পৌর শহর থেকে উপজেলার দশঘর পূজামন্ডপ পরিদর্শনে যান পূজান্ডপ গুলো পরিদর্শনে যান শফিক চৌধুরী।
এরপর একে একে বাউসী, কালীজুড়ি, কালীগঞ্জ কালীবাড়ি, সদর সার্বজনীন, জানাইয়া মন্ডপ, বিশ্বরুপ মন্দির, শনি-মন্ধির, বৈরাগী বাজার শ্রী শ্রী জিউর আখড়াসহ ২৫টি মন্ডপ পরিদর্শন করেন। এসময় নিজ পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শাড়ি ও লুঙ্গি উপহার দেন তিনি।
বিভিন্ন মন্ডপগুলোতে অনুষ্ঠিত সভায বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, প্যানেল মেয়র রফিক হাসান,
পৌরসভার কাউন্সিলর ফজর আলী, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, সদস্য নিশি কান্ত পাল, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনিল কান্তি দে ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশসহ আরও অনেকে।
ডেসিস/জেকে/ ২৩ অক্টোবর ২০২৩ইং

IT Factory Bangladesh