রোববার থেকে আবারও ৪৮ঘন্টার অবরোধ ডেকেছে বিএনপি
আগামী রোববার (৫ নভেম্বর) থেকে আবারও ৪৮ ঘন্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। ফলে আগামি ৫ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে ৭ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ পালন করবে দলটি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় অজ্ঞাত স্থান থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।
এছাড়া গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে শুরু করে এখ নপর্যন্ত সারা দেশে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় যারা নিহত হয়েছেন (এক সাংবাদিকসহ ৯ জন), তাঁদের আত্মার শান্তি কামনা করে শুক্রবার দোয়া ও মোনাজাতের কর্মসূচি দেওয়া হয়েছে।
যারা দেশের সব মসজিদে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে হামলা, হত্যার প্রতিবাদে ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বও পর্যন্ত টানা ৭২ ঘণ্টার অবরোধ দেয় তারা। বৃহস্পতিবার সেই কমসূচি শেষে আবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিল বিএনপি।
ডেসিস/জেকে/১১নভেম্বর ২০২৩ইং

IT Factory Bangladesh