বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-১১-০৭ ০৮:৪৩:০৯


সফল সিলেট সিটি গড়বেন নতুন মেয়র : মন্ত্রী ইমরান আহমদ

ছবি, ইমরান আহমদ এমপি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সকলের সহযোগীতা আর নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামানের মেধা ও অভিজ্ঞতায় সিলেট সিটি করপোরেশন একটি সফল সিটি করপোরেশন হবে।

দূর করা হবে সিটি করপোরেশনের মানুষের সকল সমস্যা।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে নগরভবন প্রঙ্গণে সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব হস্তান্তর ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাবেক ও বর্তমান দুই মেয়রকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী দেশে-বিদেশে একজন জনপ্রিয় মানুষ।

তার মেধা ও অভিজ্ঞতায় সিলেট সিটি করপোরেশনের বাসিন্দাদের সমস্যা সমাধানের পাশাপাশি জলাবদ্ধতাও নিরসন হবে অবশ্যই।

এতে নিজ অভিজ্ঞতার আলোকে আগের মেয়র নতুন মেয়রকে সহযোগীতার হাত প্রসারিত করবেন। আর নতুন মেয়র অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সাফল্যের পথে এগিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী,

সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদেও চেয়ারম্যান অ্যাাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেটের জেলা প্রশাসক রাসেল হাসান, সিলেট মহানগর পুলিশের কমিশনার ইলিয়াস শরীফ প্রমূখ।

অনুষ্ঠানের আগে মঙ্গলবার বিকালে নগরভবনের মেয়র কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

এরপর বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং সিলেট সিটির উন্নয়নে সবসময় পাশে থাকারও আশ্বাস প্রদান করেন।


ডেসিস/জেকে/৭ নভেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code