কমলগঞ্জে ২৪বস্তা ভারতীয় চিনিসহ আটক ১
মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় ৫০ কেজি ওজনের ২৪বস্তা চিনি উদ্ধার করেছে থানা পুলিশ। যার বাাজর মূল্য প্রায় ১লাখ ৪৪ হাজার টাকা।
চিনি পাচারের সঙ্গে জড়িত জমসেদ খান নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোরে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ কাঁচা বাজারে অভিযান চালিয়ে পরিচালনা করা হয়।
এসময় মেসার্স জমশেদ ট্রেডার্স নামক দোকানের সামন থেকে চিনির বস্তাগুলো জব্দ করা হয়।
কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাস জনান, ঘটনাস্থল ১২০০ কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। এব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
ডেসিস/জেকে/ ১৪ নভেম্বর ২০২৩ইং

IT Factory Bangladesh