বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-১১-১৫ ০৭:২০:৪৭


অবৈধ ইটভাটা চালুর প্রতিবাদে বিশ্বনাথে ২০ নভেম্বর সমাবেশ : মেয়র মুহিব

ছবি, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন মেয়র মুহিব

বিশ্বনাথে পৌর এলাকায় অবৈধ কোন ইটভাটা রাখা যাবেনা। যেসব ইটভাটা আছে, অবৈধভাবে চলছে সেগুলোও বন্ধ করা হবে।

আইন অমান্য করে কালিগঞ্জের ‘আল ফালাহ ব্রিকস’ নামে যে ইটভাটায় সম্প্রতি রাতের আাঁধারে ইট পুড়ানো শুরু করেছিলেন সাবেক অধ্যক্ষ সিরাজুল হক। তাও পরিবেশবাদীরা বন্ধ করে দিয়েছে। অবৈধভাবে চলা এই ইটভাটাও আর চালু করার কোন সুযোগ দেয়া হবে না।

‘আল ফালাহ ব্রিকস’ নামের ওই ইটভাটা চালুর প্রতিবাতে আগামি ২০ নভেম্বর সোমবার বিকেল ৩টায় কালিগঞ্জ বাজারে প্রতিবাদ সমাবেশ করা হবে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্ত জানালেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।

নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র মুহিব আরও বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (২০১৩ সনের ৫৯নং আইন) বাস্তবায়নের লক্ষে এবং পৌরসভার পরিবেশ দূষণ ও জনস্বার্থের জন্য চরম ক্ষতিকর দিক বিবেচনায় আন্ত:জেলা মহাসড়কের পাশে একাধিক উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, বাজার ও আবাসিক স্থাপনার মধ্যবর্তী স্থানে পাশাপাশি স্থাপিত ২টি ইটভাটা সরকারি নির্দেশনা মোতাবেক ১কি.মি দূরে স্থানান্তরের জন্য পৌরসভার মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন মাসে ৩টি নোটিশ দেয়া হয়েছে।

এর প্রেক্ষিতে একটি ইটভাটা বন্ধ হলেও ‘আল ফালাহ ব্রিকস’টি চালু রয়েছে। অচিরেই এই ইটভাটা বন্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রহণ করা হবে বলেও হুঁশিয়ারী দেন মেয়র।

পৌর মেয়র আরও বলেন, গত রোববার দিবাগত রাত ২টারদিকে ভাটায় আগুন দিয়ে ইট পুড়াতে চাইলে মালিক পক্ষকে বাধা দেন সচেতন নাগিরক মহল ও পরিবেশবাদীরা। এ নিয়ে দু’পক্ষে উত্তেজনা দেখা দিলে স্থানীয় কাউন্সিলরসহ চরাজন কাউন্সিলর উপস্থিতিতে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনা নিয়ে ‘দৈনিক সিলেট মিরর’ শুভ প্রতিদিন, অনলাইন পত্রিকা ‘সিলেটটুডে টুয়েন্টিফোর ডট নিউজ’ ডেইলি সিলেটসংবাদ ডটকম’সহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

সেখানে মালিকের বক্তব্যে সাবেক অধ্যক্ষ সিরাজুল হক ৪জন কাউন্সিলরের নাম উল্লেখ করে চাঁদাবাজ আখ্যায়িত করেন। এমনকি বাধা দেয়া পরিবেশবাদীদেরও তিনি চাঁদাবাজ বলেন।

পৌরসভার পক্ষ থেকে এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মেয়র। পাশাপাশি এ বক্তব্য প্রত্যাহার করে সাবেক অধ্যক্ষ সিরাজুল হককে জনসম্মূখে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবানসহ অচিরেই এই ইটভাটা বন্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রহণ করা হবে বলেও হুঁশিয়ারী দেন মেয়র।

সংবাদ সম্মেলনে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা অ্যাডভোকেট জাহেদ সুমন, পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান, কাউন্সিলর ফজর আলী, জহুর আলী, মুহিবুর রহমান বাচ্চু, বারাম উদ্দিন, রাজুক মিয়া রাজ্জাক, নারী কাউন্সিলর রাসনা বেগম, লাকি বেগম, সাবিনা ইয়াসমিন, পরিবেশকর্মী ফজল খান ও আনোয়ার মিয়া উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/১৫ নভেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code