বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-১১-২৫ ০৯:৩৮:৩০


‘ইটভাটা’ বন্ধের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মানববন্ধনে বক্তব্য রাখছেন প্যানেল মেয়র রফিক হাসান

সিলেটের বিশ্বনাথে পরিবেশ দূষণকারী কালীগঞ্জের অবৈধ ‘আল-ফালাহ ইঁভাটা’ বন্ধের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন পরিবেশবাদীরা।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজের উপর বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা ও কালীগঞ্জ বাজার সচেতন নাগরিক ফোরাম এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পরিবেশের ছাড়পত্র ছাড়া ও পৌরসভার অনুমতিপত্র ছাড়া বেআইনীভাবে পৌরসভার ভিতরে কালীগঞ্জ বাজারে রাস্তার পাশে আল-ফালাহ নামে ইটভাটার কার্যক্রম অবৈধভাবে চালানো হচ্ছে। অনতি বিলম্বে বন্ধ করা না হলে আগামিতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুসিয়ারি দেন বক্তারা।

মনববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন বাপা সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।

কালীগঞ্জ বাজার সচেতন নাগরিক ফোরামের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও সংগঠক একে সাজুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাপা সিলেট জেলা শাখার কোষাধ্যক্ষ ও সিনিয়র সাংবাদিক ছামির মাহমুদ,  বিম্বনাথ পৌরসভার কাউন্সিলর ফজর আলী, জহুর আলী, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী ও সংগঠক আনোয়ার মিয়া


ডেসিস/জেকে/২৫ নভেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code