বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সিলেট



জাহাঙ্গীর আলম খায়ের

প্রকাশ: ২০২৩-১১-২৭ ০৫:১৪:৩৬


ইসি’র নির্দেশনা ভিন্ন, তবুও পদে থেকে সংসদ নির্বাচন করতে চান মেয়র মুহিব!

ছবি মেয়র মুহিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সরকারের কোন জনপ্রতিনিধি সংসদ সদস্য পদে প্রার্থী হতে হলে পদ্ধতিগতভাবে পদত্যাগ করতে হবে। নির্বাচন কমিশনের (ইসি) এমন নির্দেশনা থাকলেও তা মানতে নারাজ সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।

ইসি’র ভিন্ন নির্দেশনা থাকলেও স্বপদে বহাল থেকেই আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে চান তিনি। একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই আসনে নির্বাচন করতে এরই মধ্যে তিনি মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।

প্রশাসনিক সূত্রে জানাগেছে, গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমানের পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠান- উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি বিভিন্ন সরকারি স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত ও সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান, অথবা সংবিধিবদ্ধ সংস্থায় নিয়োগপ্রাপ্ত বা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে পদ্ধতিগতভাবে পদতাগ করতে হবে।

কিন্তু সেই নির্দেশনা উপক্ষো করে গত ২৩ নভেম্বর বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মেয়র মুহিবুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ওইদিন তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা অ্যাডভোকেট জাহেদ সুমনকে দিয়ে তিনি তাঁর মননোয়নপত্র সংগ্রহ (ক্রয়) করেন।

জানাগেছে, ২০২২ সালের ২ নভেম্বর অনুষ্ঠিত বিশ^নাথ পৌরসভা নির্বাচনে ৫হাজার ২১১ ভোট বেশি পেয়ে নৌকার প্রার্থীকে হারিয়ে জগ প্রতীকে ৮হাজার ৪৭৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম মেয়র নির্বাচিত হন মুহিবুর রহমান।

এরআগে ১৯৮৫ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তারপর ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মেয়র মুহিবুর রহমান। কিন্তু ২০২২ সালে মেয়র নির্বাচিত হওয়ার এক বছরের মাথায় এবার এমপি হতে চান তিনি।

 জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার সর্বত্র ঘুরে ঘুরে গণসংযোগ করছেন তিনি।

মেয়র মুহিবুর রহমানের মনোনয়ন বৈধ হবে কি না? এপ্রসঙ্গে জানতে চাইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের দায়িত্বে থাকা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.এস.এম কাসেম এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে  তিনি পরামর্শ দিয়ে বলেছেন, ইসি’র বিষয় তো আপনি এডিএমে যোগাযোগ করে বক্তব্য নিতে পারেন।

তবে, নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেবেন জানিয়ে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান বলেছেন, উচ্চ আদালতে করা রিটের রায়ের প্রেক্ষিতে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঢাকাসহ দেশের বিভিন্ন পৌরসভার মেয়রসহ আরও জনপ্রতিনিধিরা পদে থেকে সংসদ নির্বাচন করে এমপি হয়েছেন।

উচ্চ আদালতের সেই রায়ের পর আইনের আর কোন রদবদল হয়নি। ফলে আইন অনুযায়ী মেয়র পদ রেখেই সংসদ নির্বাচন করতে পারবেন তিনি।

তাঁর মতে, স্থানীয় সরকার ‘পৌরসভা’ আইনের ১৯/২ ধারায় বলা আছে, কোন ব্যক্তি অন্য কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি মেয়র পদে থাকার অযোগ্য হবেন।

আর ৩৩ ধারায় বলা আছে, কোন মেয়র সংসদ সদস্য নির্বাচিত হলে মেয়রের পদ শূন্য ঘোষিত হবে।


ডেসিস/জেকে/২৭ নভেম্বর ২০২৩ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code