সাংবাদিকদের সহযোগীতা চাইলেন আ’লীগের সংসদ সদস্য প্রার্থী শফিক চৌধুরী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪
সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেলে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সকল সাংবাদিকদের সহযোগীতা চেয়ে বক্তব্য রাখেন এই আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, সরকার দলীয় কোন সংসদ সদস্য না থাকায় দীর্ঘ ১০বছর ধরে সিলেট-২ (বিশ্বনাথ- ওসমানীনগরে) আসনে কোন উন্নয়ন হয়নি। ফলে এই আসনের জনগণ কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন।
আমাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-২ আসনে এবার আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এরই মধ্যে মনোনয়নপত্র জমাও দিয়েছি। আমি নির্বাচিত হয়ে এই আসনের জনগনের কাঙ্খিত উন্নয়ন করতে চাই। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগীতা চাই।
মতবিনিময়ে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মকদ্দুছ আলী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, কাজী জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাছ হোসেন ইমরান।
ডেসিস/জেকে/ ১ ডিসেম্বর ২০২৩ইং

IT Factory Bangladesh