প্রবাসীদের দ্রুত সেবার জন্য ‘এনআরবি’ সেল গঠন করা হয়েছে : আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রবাসীরাই দেশের অর্থনীতির মূল চাবিকাটি। তারাই আমাদের শক্তি।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলেটের প্রবাসীদের ওয়ানস্টপ সেবা প্রদানের লক্ষে সিলেট সিটি করপোরেশনে একটি ‘এনআরবি’ সেল গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রবাসীদের সমস্যা সামাধানই হচ্ছে এই সেলের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ‘বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনআরবি কনসালটেন্ট ড. মিসবাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) ইউকের সভাপতি ওলি খান, সহ-সভাপতি জামাল উদ্দিন, মঈনউদ্দি, বিসিএর কেন্টের সভাপতি এমকে জামান জুয়েল, চ্যানেল এস ইউকের সিলেট নিউজ টিমের প্রধান মঈনউদ্দিন মঞ্জু প্রমুখ।
ডেসিস/জেকে/১১ জুলাই এপ্রিল ২০২৪ইং

IT Factory Bangladesh