ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথে কেক কাটা অনুষ্ঠান কাল
আওয়ামী লীগের সহযোগি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশের একটি প্রাচীন ও প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠন। অবিভক্ত পাকিস্তানের সর্বপ্রথম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আগামীকাল ৪ জানুয়ারি সোমবার ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় সিলেটের বিশ্বনাথে আগামীকাল ৪ জানুয়ারী সোমবার বিকাল ৩টায় বিশ্বনাথ নতুন বাজারের আরামবাগ ব্লকে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ ও বিশ্বনাথ সরকারী কলেজ ছাত্রলীগের একাংশ।
অনুষ্ঠানে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন উপজেলা ছাত্রলীগের ১ম সহ-সভাপতি রেদোয়ান করিম মাসুম ও ১ম যুগ্ম-সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল। ছাত্রলীগের কেককাটা অনুষ্ঠানে সকলের আমন্ত্রণ জানিয়ে এক বিজ্ঞপ্তিতে সহ-সভাপতি রেদোয়ান করিম মাসুম ও যুগ্ম-সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল বলেন, ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটির জন্ম আওয়ামী লীগের এক বছর আগে।
শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের।
জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।
রু

IT Factory Bangladesh