শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

রাজনীতি



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-১১-২৩ ০৩:৩১:০৫


বিশ্বনাথে জাতীয় পার্টির আনন্দ মিছিল

ছবি, জাতীয় পার্টির আনন্দ মিছিল

সিলেটের বিশ্বনাথে জাতীয় পার্টির নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ মিছিল ও পথসভা করেছেন উপজেলা জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২২ নভেম্বর) বাদ আছর বিশ্বনাথ নতুন বাজারস্থ অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। এরপর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

উপজেলা জাতীয় পার্টির নবনির্বাচিত আহবায়ক জয়নাল আহমদ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব একেএম দুলালের পরিচালনায় মিছিল পরবর্তি এক পথ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী তফসিল ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এসময় বক্তব্য রাখেন রাখেন উপজেলা জাতীয় পার্টি নেতা ও সাবেক সভাপতি মান্নান মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক আবুল খয়ের মেম্বার, ফিরোজ আলী, খাজাঞ্চী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রইছুল মিয়া মেম্বার এবং উপজেলা সেচ্চা সেবক পার্টির সাধারণ সম্পাদক মীর খোকন।

পথ-সভায় বক্তারা বলেন, সিলেট-২ আসনে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়ার হাতকে শক্তিশালী করতে জাতীয় পার্টির সর্বস্থরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আনন্দ মিছিল ও পথসভায় সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য সহল আল রাজী চৌধূরীসহ উপজেলা জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতার্মীরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/২৩ নভেম্বর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code