খালেদা জিয়াাকে ছাড়া দেশ চলবে না : জাফরুল্লাহ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন হলে দেশ ৩ মাসে পরিবর্তন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, দেশে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, মানুষের অধিকার নিশ্চিত করতে হয়, তাহলে খালেদা জিয়াকে আগে জামিন করাতে হবে। খালেদা জিয়াকে ছাড়া দেশ চলবে না।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘জনতার অধিকার পার্টি’ (পিআরপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় নুতুন এ দলকে অভিনন্দন জানান জাফরুল্লাহ চৌধুরী। খালেদা জিয়ার জামিন দাবি করে জাফরুল্লাহ বলেন, ‘বিনা বিচারে, অন্যায়ভাবে খালেদা জিয়াকে আটকে রেখেছেন। সোজা কথায় বলতে চাই সুশাসন দরকার। জবাবদিহি দরকার। আর এর জন্য দরকার নিরপেক্ষ নির্বাচন। এ সরকারের অধীনে নিরেপক্ষ নির্বাচন সম্ভব নয়। প্রধানমন্ত্রীর উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রে এ প্রতিষ্ঠাতা বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে আসতে এত ভয় পাচ্ছেন কেন? ডদয়ে দেখেন নাহ?
‘জনতার অধিকার পার্টি’র চেয়ারম্যান তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না।
জনতার অধিকার পার্টির মহাসচিব মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, গণশক্তি আন্দোলনের চেয়ারম্যান অধ্যাপক আবদল্লাহ মো. তাহের, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনউপস্থিত ছিলেন।
ডেসিস/জকে/ ১৭ আগস্ট ২০২২ইং

IT Factory Bangladesh