মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

রাজনীতি



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১১-০৬ ০৩:০৩:৪৭


সিলেটে বিএনপির সমাবেশ ১৯ নভেম্বর

সংবাদ-সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা মুক্তিাদির

এইচএসসি পরীক্ষা কারনে স্থান নিয়ে জটিলতা থাকায় ২০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ করার সিদ্দান্ত নেওয়া হয়েছে।

রোববার (৬ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন সিলেট জেলা ও মহানগরের বিএনপি নেতারা।

সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে ২০ নভেম্বর এই সমাবেশ করার কথা থাকলেও এইচএসসি পরীক্ষার কারনে পুলিশ প্রশাসন রোববার থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করায় এমন সিদ্দান্ত নেওয়া হয়েছে।

পুলিশের এই বিজ্ঞপ্তির পর সমাবেশের স্থান নিয়ে শংকা দেখা দিলে সংবাদ সম্মেলন করে সমাবেশ একদিন এগিয়ে আনার ঘোষণা দেন বিএনপি নেতারা।

রোববার সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সমাবেশের তারিখ পরিবর্তনের তথ্য জানান।

এসময় তিনি বলেন, দেশের অন্যান্য বিভাগের মত সকল বাঁধা উপেক্ষা করে সিলেটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সাড়ে ৪ লাখের বেশি মানুষ উপস্থিত থাকবেন বলে তারা আশাবাদী।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকিসহ স্থানীয় এবং কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/ ৬ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code