মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

রাজনীতি



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১১-২২ ০৯:০২:৫৮


১০ ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন শুরু : মির্জা ফখরুল

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১০ ডিসেম্বর থেকে সরকার পতনে বিএনপির এক দফা আন্দোলন শুরু হবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরের সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নয়ন মিয়া হত্যার প্র্রতিবাদে এই সমাবেশে আয়োজন করা হয়।

ওইদিন বিকেল ৩টায় শুরু হওয়া সমাবেশে যোগ দিয়েছেন বিএনপিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির  আহবায়ক কমিটির আহবায়ক আবদুস সালামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে পরিচালনার দায়িত্বে ছিলেন দক্ষিণ ও উত্তর বিএনপির সদস্য-সচিব রফিকুল আলম মজনু ও আমিনুল হক।


ডেসিস/জেকে/ ২২ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code