বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ’লীগের নতুন কমিটি
সভাপতি আরশ, সম্পাদক মতিন, সাংগঠনিক শফিক
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগ নেতা মো: আরশ আলীকে সভাপতি, আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক এবং মো: শফিক উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গত ২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ নেতা আরশ আলীর বাড়িতে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন এই কমিটি গঠন করা হয়।
সম্মেলনের ২য় অধিবেশনে কমিটি গঠন করা হয়। ২য় অধিবেশনের অনুষ্ঠানে সভাপত্বি করেন সম্মেলনের উদ্বোধক দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব। এসময় আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
এর আগে ত্রি-বার্ষিক ওই সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন দৌলতপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জবেদুর রহমান।
বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিশ^নাথ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা আজ ঐক্যবদ্ধ।
৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবু রুনু কান্ত দে, কার্যকরি কমিটির সদস্য ও কৃষক নেতা মো. আবুল কালাম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মো. আব্দুল আজিজ ও যুবলীগ নেতা সামসুল ইসলাম।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন ৫নং আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন। এসময় দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক করিম আহমদ, আওয়ামী লীগ নেতা কবির আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/২৫ নভেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh