মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

রাজনীতি



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১২-৩০ ১০:০১:০৬


আ’লীগ সরকারের হাত থেকে মুক্তি চাই : বিশ্বনাথে লুনা

বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের ৯ ওয়ার্ডে বর্ধিত সভায় বক্তব্য রাখছেন তাহসিনা রুশদীর লুনা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের হাত থেকে আমরা মুক্তি চাই। আমাদের অধিকার ফিরিয়ে আনতে চাই। এদেশের জনগণকে সঙ্গে নিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। 

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাদের সঙ্গে পৃথক পৃথক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।  

দেওকলস ইউপি বিএনপির সভাপতি মাসুম আহমদ মারুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় পৃথক ওই বর্ধিত সভায় লুনা আরও বলেন, দেশে জ্বালানী তেলের পাশাপাশি বাজারে প্রত্যেকটি নিত্যপণ্যের দামও তিনগুণ বেড়েছে। 

দেশের মানুষ তিন বেলা ভাত খেতে পারছেননা। এই নৈরাজ্যের প্রতিবাদ করলে সরকার তাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢুকাচ্ছে। ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করতে গিয়ে বিএনপির শীর্ষস্থায়ী নেতাকর্মীসহ হাজার হাজার নেতাকর্মী সরকারের গুম নামক কারাগারে বন্ধি হতে হয়েছে। 

পৃথক বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামছুজ্জামান সমছু, সহ-সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম মোনায়েম খান, মোহাম্মদ কাওছার খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুরমান খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ, বিএনপি নেতা খছরুজ্জামান খছরু, কাওছার আহমদ তুলাইসহ আরও অনেরকে। 



ডেসিস/জেকে/৩০ ডিসেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code