মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

রাজনীতি



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৫-০২ ০৬:১৭:১৫


মিছিল থেকে সিলেটের ৮ছাত্রদল নেতা আটক

পুলিশ মিছিল থেকে এভাবেই আটক করছে

সিলেটে ছাত্রদলের মিছিল থেকে ৮জনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২মে) বিকেল সাড়ে ৩টায় নগরীর চৌহাট্টা এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাদের আটক করে। তবে, তাৎক্ষণিভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

জানাগেছে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিরস্থায়ী মুক্তি ও বিএনপি নেতাকর্মীদের উপর থেকে সবক’টি মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকেলে সিলেট মহানগরের রিকাবীবাজার থেকে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি বের সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

মিছিলটি চৌহাট্টার দিকে আসার চেষ্টা করলে পথিমধ্যে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ৬ছাত্রদল কর্মীসহ ৮জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ছাত্রদল বিশৃংখলার তৈরি করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ জিজ্ঞাসাবাদের জন্য ৮জনকে আটক করা হয়।


ডেসিস/জেকে/২মে/২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code