শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

শিক্ষা ও সংস্কৃতি



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০২-১৬ ০৬:৫৫:২৬


বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসার ৫৮ বছরপূর্তি উদযাপনের লক্ষ্যে সমন্বয় কমিটির পরামর্শ সভা

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার ৫৮ বছরপূর্তি উদযাপনের লক্ষ্যে সাবেক শিক্ষার্থীদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় মাদ্রাসা কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রিন্সিপাল মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে এবং সমন্বয় কমিটির সদস্য শফিক আহমদ পিয়ারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির ভারপ্রাপ্ত সভাপতি ও প্রধান সমন্বয়ক শেখ মো. শওকত আলী ও সমন্বয়ক মোহাম্মদ আলতাফ হোসেন।

সাবেক ছাত্র মো. আব্দুস শুকুরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্র ক্বারী হোসাইন আহমদ ইর্শাদ, মো. আমজাদ আলী, মো. মুক্তার খান, মাওলানা ফারুক আহমদ, মাওলানা মো. মনোয়ার হোসেন, ছাদ উদ্দিন আহমদ, সুলতান খাঁন, সাইফুর রহমান, আহমদ আলী হিরণ, মো. ফয়জুল ইসলাম, আব্দুল মোক্তাদির ফয়ছল, এনাম হোসেন, মো. গোলাম কিবরিয়া, হাফিজ তোফায়েল আহমদ, হাফিজ আনহার আলী, মো. মাসুম খান, শাহজাহান উদ্দিন, হাফিজ ইসলাম উদ্দিন, রুহেল আহমদ, মো. মিজানুর রহমান, রেজাউল করিম মুন্না ও আহমদ হাসান প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র মো. ফয়জুল ইসলাম, আব্দুল মন্নান, মো. আব্দুল আলীম, বিলাল আহমদ, মুজিবুর রহমান, সানোয়ার মিয়া, জাহাঙ্গীর আলম, আরিফ আলী, তাহমিদ খান, শাহিন আহমদ, নুরুল হোসেন, আবু সুফিয়ান, আব্দুল জলিল, নজরুল খান, বিলাল আহমদ, আল আমিন, আনহার আলী, মো. আব্দুল বাছির, হাফিজ সাজলু মিয়া, মো. মামুন খান, মো. আব্দুল কুদ্দুছ, মো. এমাদ উদ্দিন, খালেদ আলী, ইমন আহমদ, আসাদুজ্জামান রোমান, মো. আল আমিন, লিয়াকত আলী, মামুন হোসেন বিলাল প্রমুখ।


রু

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code