শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

চিকিৎসা



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০২-১৬ ০৭:১০:২৫


ডাক্তার' পদবী লেখায় পল্লী চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা

রংপুরের পীরগাছায় নামের পূর্বে ডাক্তার পদবী লেখায় মনিরুজ্জামান বিদুৎ নামের এক পল্লী চিকিৎসকের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিপণন ও মজুদ রাখায় ৪ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (২৯ আগষ্ট) রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুবের নেতৃত্বে র‌্যাব-১৩ এর একটি দল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।স্বাস্থ্য বিভাগের প্রতিনিধির অভিযোগের ভিত্তিতে উপজেলা সদরে পল্লী চিকিৎসক মনিরুজ্জামান বিদুৎকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি পল্লী চিকিৎসক হওয়ার পরেও তার ব্যবহৃত প্রেসক্রিপশন প্যাডে ডাক্তার পদবী ব্যবহার করে আসছিলেন।এর আগে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পরে এসব নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিপণন ও মজুদের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদ- প্রদান করে।

রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব বলেন, পীরগাছা বাজারে আরএমপি (রুরাল মেডিক্যাল প্র্যাকটিশনার) হয়ে নামের আগে ‘ডাক্তার’ পদবি লেখায় একজনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিপণন ও মজুদের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।


রু

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code