শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

তথ্য প্রযুক্তি



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৩-১৮ ০৬:৫৭:৪৩


গ্রেপ্তারের ৩ঘন্টা পর জামিন পেলেন চিত্রনায়িকা মাহি

চিত্রনায়িকা মাহিকে নিয়ে যাচ্ছে পুলিশ

কারাগারে পাঠানোর ৩ঘন্টা পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার (১৮মার্চ) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর বিকেলে তিনি জামিন পান।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫ এর বিচারক ইকবাল হোসেন এই জামিনের আদেশ দেন।

গ্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় আদালত মাহিয়াকে এ আদেশ দেন বলে জানিয়েছেন মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার শাহাদাত সরকার।

তিনি বলেন, তার মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন। এর আগে ওমরাহ পালন শেষে শনিবার দেশে ফিরছিলেন মাহি।

ওইদিন দুপুরে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করে গাজিপুর মেট্রোপলিটন পুলিশ।

 এরপর মাহিকে গাজীপুর জেলা কারাগারে নেওয়ার ৩ঘন্টা পর জামিন পান মাহি।


ডেসিস/জেকে/১৮মার্চ ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code