ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে কাওসার হাবিব (২১) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাকাই ইউনিয়নের রথের বাজার হাফেজিয়া মাদরাসার শিক্ষক।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে তাকে শিক্ষককে গ্রেপ্তারের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার গ্রামের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার মাগুড়া গ্রামে। অভিযোগ উঠেছে, ওই শিক্ষক গত ৮ মার্চ গভীর রাতে এক ছাত্রকে নিজের রুমে ডেকে নিয়ে বলাৎকার করেন।
এ সম্পর্কে কাউকে কিছু না জানাতে ওই শিক্ষার্থীকে ভয়ভীতিও দেখান তিনি। ঘটনার পরদিন ৯মার্চ শিক্ষার্থী মোবাইল ফোনে তার পরিবারকে এ বিষয়টি জানায়। পরে ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন জানান, ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ওই শিক্ষককে আদালতে সোর্পদ করা হয়েছে।
ডেসিস/জকে/১৫ মার্চ ২০২২ইং

IT Factory Bangladesh