মাধবপুরে ছিনতাই করা ট্রাক চাপায় নিহত ৩
হবিগঞ্জের মাধবপুরে ছিনতাই করা ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ ৩জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৯ মার্চ) সকালে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পূর্ব মাধবপুর গ্রামের খালেক মিয়ার ছেলে অটোরিকশাচালক সামাদ মিয়া (৩০), মুরাদপুর গ্রামের মালেক মিয়ার ছেলে আনছু মিয়া (৩৫) ও ব্রাাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বারো চান্দুরা গ্রামের মফল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া (২৮)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভঅফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম জানান, একদল ছিনতাইকারী টাঙ্গাইল থেকে একটি ট্রাক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটিয়েছে। ট্রাক আটক করা হলেও চালককে গ্রেপ্তার করা যায়নি।
তারা জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা যাত্রী মফিজুল মিয়া ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় আহত হন চালক সামাদ মিয়া (৩০) ও আনছু মিয়া। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তারা মারা যান।
ডেসিস/জকে/ ১৯ মার্চ ২০২২ইং

IT Factory Bangladesh