হবিগঞ্জ-৩ আসনে আ’লীগের প্রার্থী নিলুফার জয়ী
গত ৭জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনিয়মের অভিযোগে বন্ধ হওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ভোট স্থগিত করা হয়।
শনিবার (১৩ জানুয়ারী) সেখানে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আর ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি।
স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
স্থগিত হওয়া এই কেন্দ্রে ৩ হাজার ৩২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে নিলুফার আনজুম পেয়েছেন ১ হাজার ২৯৫ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট।
এতে করে নিলুফার আনজুম পপি মোট ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা মোট ভোট পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ টি।
নৌকার প্রার্থী নিলুফার আনজুম ২ হাজার ৩৭৫ ভোটে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান।
ডেসিস/জেকে/১৩ জানুয়ারি ২০২৪ ইং

IT Factory Bangladesh