৫০ যুগলকে মিলিয়ে দিলেন সুনামগঞ্জের বিচারক
স্বামীদের বিরুদ্ধে স্ত্রীর করা যৌতুক মামলা করেছেন এমন ৫০টি যুগল পরিবারের বিরোধ মিটিয়ে দিয়েছেন আদালত। আর তাদের হাতে হাতে ফুল দিয়ে শুভেচ্ছাও জানানো হয়েছে।
যেযৗতুকসহ নানাবিধ কারণে নির্যাতিত হয়ে স্বামীর ঘর থেকে বিতাড়িত হওয়া ৫০ জন নারী ও তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আবারও সংসার করার সুযোগ দেওয়ায় সর্বমহলে প্রশংসিত হয়েছেন ওই বিচারক।
এমন ব্যাতিক্রমধর্মী ঘটনার জন্ম দিয়েছেন সুনামগঞ্জ আদালতের বিচারক মো. জাকির হোসেন। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।
মামলায় আসামি থাকা বিশ্বম্ভরপুর উপজেলার বাদশা মিয়া বলেন, তিনি তার ভুল বুঝতে পেরেছেন। আদালত যে রায় দিয়েছেন এতেই তনি খুশি।
ডেসিস/জকে/ ১৫ মার্চ ২০২২ইং

IT Factory Bangladesh