শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

সুনামগঞ্জ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৬-২৭ ০৬:৫৭:৩৮


জমি নিয়ে বিরোধে সংঘর্ষে প্রাণ গেল ইউপি সদস্যের

শাল্লা থানার ফাইল ছবি

সুনামগঞ্জের শাল্লায় দোকানের জায়গা নিয়ে বিরোধের জেরে হাবিবুর রহমান (৫২) নামের সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এঘটনায় পুলিশ কর্মকর্তাসহ আরও ১৫জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭জুন) দুপুরে কার্তিকপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হাবিব উপজেলার শাল্লা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ১নং ওয়াডের প্রাক্তণ সদস্য। 

স্থানীয় ইউপি সদস্য আমির হামজাসহ এলাকাবাসী জানান, কার্তিকপুর বাজারে ওই গ্রামের মুজিবুর রহমান ও ইছব আলীর মধ্যে দোকানের জায়গা নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার ওই জায়গায় ইছব আলীর লোকজন ঘর তুলতে যান। এ সময় মুজিবুর রহমানের লোকজন তাতে বাধা দেন। এনিয়ে দু’পক্ষের লোকজন দেশিয় অস্ত্রনিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে থানার এসআই আলীম উদ্দিনসহ উভয় পক্ষের ১৬ জন আহত হন।

তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনার সত্যতা জানিয়েছেন।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, বাজারের জায়গা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন বলেও জানান তিনি।


ডেসিস/জেকে/২৭জুন ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code