মধ্যনগর সীমান্তে ২০০বস্তা ভারতীয় চিনিসহ আটক ১০
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৯লাখ টাকা মূল্যের ২০০বস্তা ভারতীয় চিনিসহ ১০জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের হামিদপুর চৌরাস্তার পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ।
আটককৃতরা হচ্ছে, উপজেলার আমানিপুর গ্রামের জমির হোসেন (২৪), সাউদপাড়ার আনোয়ার হোসেন (২৪), সাধীন মিয়া (২৩), কালগড় গ্রামের আব্দুর রাজ্জাক (২৪), রতন মিয়া (৩০), জিয়াউর রহমান (২৪), রুবেল মিয়া (২৪), আতাবুর রহমান (১৯), পরিতোষ তালুকদার (১৯) ও তাহিরপুর উপজেলার কলাগাও গ্রামর হিরা মিয়া (২৮)।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মধ্যনগর থানায় মামলা দায়ের করা হয়েছ। আর মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেসিস/জকে/ ১৩ জানুয়ারি ২০২৪ইং

IT Factory Bangladesh