সুনামগঞ্জ পৌরসভার প্যানেল চেয়ারম্যানের উপর পান বিক্রেতার মামলা
সুনামগঞ্জ পৌরসভার প্যানেল চেয়ারম্যান আহমদ নূরের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। সেখানকার ভানুদেব নামের এক পান বিক্রেতা সুনামগঞ্জ সদর থানায় তাঁর উপর এ মমালাটি দায়ের করেন।
সম্প্রতি (২জুলাই) মামলাটি এফআইআর করা হয়। এজহার সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের পান বিক্রেতা ভানু দেব স্থানীয় কাউন্সিলর ও সুনামগঞ্জ পৌরসভার প্যানেল চেয়ারম্যান আহমেদ নূরের নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন। এতে তিনি আহত হন।
গত শুক্রবার (৩০জুন) রাতে এ ঘটনা ঘটে। পরদিন প্যানেল চেয়ারম্যান আহমদ নূরের নাম উল্লেখ করে ১২জনকে আসামি করে সদর থানায় অভিযোগ দায়ের করেন আহত পান ব্যবসায়ী ভানু দেব। গত ২ জুলাই ওই অভিযোগ তদন্ত শেষে এফআইআরভুক্ত করা হয়।
বাদী ভানু দেব অভিযোগ করে বলেন, ঘটনার দিন তিনি আব্দুজজহুর ব্রিজ এলাকায় পানের ব্যবসা করেছিলেন। পূর্ব আক্রোসের জেরে আহমদ নূরের নেতৃত্বে ১০-১২ জন মিলে তার উপর অতর্কিত হামলা করলে তিনি আহত হন।
তবে, অভিযোগের বিষয়টি সম্পুর্ন মিথ্যা বলে দাবি করেছেন প্যানেল চেয়ারম্যান আহমদ নূর। তিনি বলেন, ঘটনা সম্পূর্ণ মিথ্যা। বাদী একজন মাদকাশক্ত।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মামলা রুজ্জু করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেসিস/জেকে/৬জুলাই ২০২৩ইং

IT Factory Bangladesh