জগন্নাথপুরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, চালকসহ নিখোঁজ ২
সুনামগঞ্জের জগন্নাথপুরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পড়ে চালক ও হেলপার দুজনই নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার ‘পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি-রাণীগঞ্জ’ সড়কের নলজোড় নদীর ওপরে নির্মিত কাটাগাং এলাকার বেইলি ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে। তবে, নিখোঁজ হওয়া চালক ও হেলপারের নাম পরিচায় এখনও জানা যায়নি।
পুলিশ সূত্রে জানাগেছে, অতিরিক্ত সিমেন্ট বহনকারী দ্রুতগতির ট্রাক ঢাকা থেকে জগন্নাথপুর যাবার পথে কাটাগাং এলাকায় গেলে বেইলি ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এসময় ব্রিজের স্টিলের পাটাতন খুলে ট্রাকটি নলজোড় নদীতে তলিয়ে যায়।
স্থানীয়রা জানান, ‘পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি-রাণীগঞ্জ’ আঞ্চলিক মহাসড়কের এ বেইলি ব্রিজ দীর্ঘদিনের পুরনো। এই দুর্ঘটনার আগেও অনেকবার বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ ছিল। ঢাকা থেকে ২ ঘণ্টা সময় সাশ্রয করতে এ রুটে গেল ২ বছর ধরে চালু হয়েছে ভারী যান চলাচল।
ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে রাজধানী শহর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করতে হবে হবে জানান তারা।
ডেসিস/জেকে/২২আগষ্ট, ২০২৩ইং

IT Factory Bangladesh