শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৩-১৯ ০২:৪৯:৩১


চট্রগ্রামে সিমেন্ট বোঝাই জাহাজ ডুবে ৭নাবিক নিখোঁজ

চট্রগ্রামে সিমেন্ট বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এতে ৭জন নাবিক নিখোঁজ হয়েছেন। সিমেন্ট ক্লিংকার বোঝাই ওই জাহাজটির নাম ‘এম-ভি-টিটু-১৪’। জাহাজটিতে ১৩ জন নাবিক ছিল।

এর মধ্যে ৬জনকে উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত ৭জন নাবিক নিখোঁজ রয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এ ঘটা ঘটেছে। শনিবার (১৯ মার্চ) ভোরে আবুল খায়ের গ্রুপের ওই জাহাজটি ডুবে যায়।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্য একটি লাইটার জাহাজের ধাক্কায় ‘এমভি টিটু-১৪’ জাহাজটি ডুবে যায়। ওই জাহাজে ১৩ নাবিক  ছিলেন। তাদের মধ্যে ৬জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেনে ৭জন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।


ডেসিস/জকে/ ১৯ মার্চ ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code