বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৬-০৫ ০৮:১১:৩৭


চট্রগ্রামের সীতাকুন্ডে এখনও জ্বলছে আগুন, নিহত বেড়ে ৪৯

চট্রগ্রামের সীতাকুন্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় রোববার (০৫ জুন) রাত ৮টা পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০০জন। আগেরদিন শনিবার রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

চট্রগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে,  এ ঘটনায় নিহতদের মধ্যে ৮জন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন। আহত হয়েছেন ফায়ার সার্ভিসের আরও ২০ সদস্য। তবে, নিহতদের মধ্যে ২জন ফায়ার সার্ভিসেরসহ ৭জনের পরিচয় পাওযাগেছে। এছাড়া ফায়ার সার্ভিসের আরও ৭জন কর্মী এখনও নিখোঁজ রয়েছেন।

কনটেইনার ডিপোতে এখনও আগুন জ্বলছে। এ অবস্থায় সকাল ১০টার দিকে অভিযানে যোগ দিযেছেন সেনাবাহিনীর প্রায় ২০০ জনের একটি দল। ঘটনাস্থলে থাকা চট্রগ্রাম সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং কোর ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরা সুলতানা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, কন্টেইনার ডিপোটিতে হাইড্রোজেন পারঅক্সাইড রয়েছে। এ কারণে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। কেমিক্যাল বিশেষজ্ঞরাও ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বলেও জানান তিনি।


ডেসিস/জকে/ ০৫ জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code