শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৮-০৯ ১২:০২:৫৩


সুনামগঞ্জে নৌকা ডুবিতে জেলে নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জের হাওরে নৌকা ডুবে শরিফ উদ্দিন নামের এক জেলে নিখোঁজ হওয়ার খবরে পাওয়া গেছে। এরপর পুলিশ কুড়ালিয়ার হাওর থেকে ওই জেলের মরদেহ উদ্ধার করেছে।

সোমবার (৮ আগস্ট) জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের মাহমুদপুর কুড়ালিয়া গ্রমের পাশে কুড়ালিয়া হাওরে এ ঘটনা।

পুলিশ সূত্রে জানা গেছে, শরীফ উদ্দিন ও লোকমান নামের ২ জেলে ওইদিন সকালে মাছ ধরতে গিয়ে হাওরের উত্তাল ঢেউ নৌকাটি ডুবে যায়। এ সময় লোকমান সাতার কেটে তীরে উঠতে পারলেও শরীফ উদ্দিন পানিতে ডুবে যান।

এরপর প্রায় ৭-৮ ঘণ্টা পর শরীফ উদ্দিনের মরদেহ পানিতে ভেসে উঠলে এলাকাবাসীর সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামালগঞ্জ থানার এসআই মাসুদ পারভেজ জানান, হাওরে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে শরীফ উদ্দিন মারা যান।


ডেসিস/জেকে/০৮ আগস্ট ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code