১৩দিন পর সিলেটের কিশোরী সুনামগঞ্জ থেকে উদ্ধার
প্রায় ১৭দিন আগে সিলেটের জালালাবাদ এলাকার ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১২দিন সুনামগঞ্জের দিরাইয়ে আটকে রাখেন মনির হোসেন (২৯) নামের যুবক।
এরপর ১৩দিনের দিন মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মানিরের গ্রামের বাড়ি দিরাই উপজেলার ভাটিপাড়া থকে তাকে উদ্ধার কওে পুলিশ। মনির হোসেন ওই গ্রামের আশুক আলীর ছেল।
এর আগে ওই কিশোরীর বাবা বাদী হয়ে জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর মনিরকে আদালতে এবং উদ্ধারকৃত কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
ডেসিস/জকে/ ৬ সেপ্টেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh