৬বছরের শিশুকন্যা ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
৬বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে আব্দুল কাহার নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। আব্দুল কাহার হালুয়ারগাঁও গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আগেরদিন সোমবার দুপুওে ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দেওয়া হলে ওইদিন রাতেই পুলিশ ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার সকালে স্কুল থেকে এসে খাওয়া ধাওয়া করে মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়েছিল হালুয়ারগাঁও গ্রামের দিনমজুর পরিবারের ওই শিশু। এক পর্যায়ে মাকে ঘুমে রেখে বাইরে খেলতে যায় শিশুটি। এসময় প্রতিবেশি বৃদ্ধ আব্দুল কাহার শিশুটিকে ফুসলিয়ে তার বসতঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে। এতে শিশুটি রক্তাক্ত ও আহত হয়।
এরপর শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। পরে তাৎক্ষণিকভাবে শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
ডেসিস/জকে/ ১৩ সেপ্টেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh