শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১০-০১ ০৬:০৯:৪৬


বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে নিহত ১

হাসপাতালে মরদেহ উদ্ধারে পুলিশ

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে গ্রাম সম্পর্কের ভাতিজার আঘাতে রহমত আলী (৫৫) নামের এক চাচা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১ অক্টোবর) দুপুরে এ ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরনগর গ্রামে। ওইদিন কিবরিয়া (৩৫) নামের ভাতিজার আঘাতে তিনি নিহত হন।

নিহত রহমত আলী উপজেলা সদর ইউনিয়নের বীরনগর গ্রামের ফজুর রহমানের ছেলে। আর অভিযুক্ত কিবরিয়া একই গ্রামের মগুল হোসেনের ছেলে।

এ ঘটনার পর ঘাতক কিবরিয়া (৩৫) ও তার ছোট ভাই হোসাইনকে (৩০) গ্রামবাসী মিলে আটক করে পুলিশে দিয়েছে।

নিহতের ছোট ভাই আলী মর্তুজা সাংবাদিকদের জানান, বাড়ির সীমানা নিয়ে গত ১৫ বছর ধরে বিরোধ চলছিল। বিচার সালিশ করে সীমানা নির্ধারণ করে দিলেও সমাধান হয়নি। এর জের ধরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সৈয়দ ইফতেখার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


ডেসিস/ জেকে/ ০১ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code