জগন্নাথপুরে গাঁজার ৪২পুটলিসহ গ্রেপ্তার ১
সুনামগঞ্জের জগন্নাথপুরে গাঁজার ৪২টি পুটলিসহ সায়েদ মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার মৃত হুসিয়ার আলীর ছেলে।
শুক্রবার রাতে তাকে গ্রেপ্তারের পর শনিবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই অলক দাস জানান, গত শুক্রবার রাতে মাদক ব্যবসায়ী সায়েদ মিয়াকে তার গ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার নিকট থেকে ২৬০ গ্রাম গাঁজার ৪২টি পুরিয়া উদ্ধার করা হয়েছে।
ডেসিস/জেকে/ ১৯ নভেম্বর ২০২২ইং
শেয়ার করুন
পাঠকের মতামত
এ বিভাগের আরো সংবাদ
Sidebar Google Ad Code

IT Factory Bangladesh