শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

খুলনা



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১১-২১ ০৬:৫৪:৪৫


নরায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী রাজু সহযোগীসহ গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুলøার শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের মূল হোতা রাজুকে শুভ নামের তার এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সে ডাকাতি, মাদকসহ ২১ মামলার আসামি ও রাজু বাহিনীর প্রধান।

রাজু কশিপুর বাশমুলি এলাকার রিয়াজুল প্রধানের ছেলে। সোমবার দুপুরে (২১নভেম্বর) নারায়ণগঞ্জ পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু এসব তথ্য জানান।

এর আগে রোববার (২০ নভেম্বর) রাতে ফতুল্লার ইদ্রাকপুর জুবায়ের ফিলিং স্টেশনের পেছনে ডাকাতির প্রস্তূতিকালে দেশিয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন থেকে ফতুল্লা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো সে।

সম্প্রতি এক ঝুটমিল ব্যবসায়ীকে বাশমুলি এলাকায় রাস্তায় আটকে প্রকাশ্যে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরেই পুলিশের টনক নড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু জানান, রাজুর বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, বিস্ফোরক ও অস্ত্র-আইনে ২১টি মামলা রয়েছে। আর তার সহযোগী শুভর বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। তাদের দু’জনকে ফতুল্লা থাানয় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


ডেসিস/জকে/ ২১ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code