শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

খুলনা



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৬-১২ ০৯:১৪:২১


খুলনায় তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন আ’লীগের খালেক

ফাইল ছবি

খুলনায় টানা তৃতীয়বারের মতো নগরপিতা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৫৪হাজার ৮২ ভোট।

সোমবার (১২ জুন) রাতে ২৮৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী এই ফলাফল জাননো হয়। তার নিকটতম প্রতিদ্বদ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

এই সিটিতে ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে আরও যারা প্রতিদ্বন্ধিতা করেছেন তারা হলেন, জাতীয় পার্টি মনোনীত শফিকুল ইসলাম মধু (লাঙল), জাকের পার্টি মনোনীত এসএম সাব্বির হোসেন (গোলাপফুল) এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেওয়াল ঘড়ি)।

এছাড়া ওই সিটি নির্বাচনে সাধারণ ৩১টি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ১৩৬ জন, ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

এর মধ্যে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে এসএম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেডএ মাহমুদ ডন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।


ডেসিস/জেকে/১২ জুন ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code