শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১১-২৩ ০২:১৩:২১


ভোট তুলতে গিয়ে সংষর্ষে নিহতের ঘটনার গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুই আসামি পুলিশের সঙ্গে

হত্যা মামলার ২ আসামীকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দু’জনের একজন হলেন, উপজেলার কাতিয়া গ্রামের দুরুদ মিয়ার ছেলে লোকমান মিয়া (২০) ও একই গ্রামের লালু মিয়ার ছেলে রুবেল মিয়া (২০)।

মঙ্গলবার (২২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের দু’জনকে জলেহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জাানায়, মামলার পর থেকে আসামীরা পলাতক ছিলো।  গত সোমবার রাতে মামলার এজাহার নামীয় আসামী লোকমানকে নোয়াখালী জেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে ঘটনার সাথে জড়িত মামলার অজ্ঞাত আসামীদের মধ্যে রুবেল মিয়াকে সিলেটের বিশ্বনাথ থেকে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, নতুন ভোটার হতে লাইনে দাঁড়ানোবস্থায় গত ২৬ অক্টোবর পাইলগাঁও হাইস্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে মিজানুর রহমান (২০) নামের একজন গুুরতর আহত হওয়ার পর ২৯ অক্টোবর রাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন তাঁর বাবা ইসলাম উদ্দিন বাদী হয়ে ৩জনের নাম উলেøখ করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


ডেসিস/জেকে/২৩ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code