শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ



ছাতক প্রতিনিধি

প্রকাশ: ২০২২-১১-২৬ ০৬:১৫:১৭


দোয়ারায় ভাইয়ের হাতে ভাই খুন

অভিযোগ দেয়া হলে ব্যবস্থা নেয়া হবে : ওসি

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড়ভাইয়ের শাবলের আঘাতে হিরন মিয়া (৪২) নামের ছোটভাই নিহত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) ভোররাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (২৫ নভেম্বর) সকালে কাঠালবাড়ি গ্রামের নিজ বাড়িতে জমি নিয়ে সংঘর্ষ হয় তাদের। এতে আরও ৩জন আহত হন। নিহত হিরন মিয়া ওই গ্রামের সুরুজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানাগেছে, সুরুজ আলীর ৩ ছেলের মধ্যে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে তাদের মেজো ভাই নূর মোহাম্মদ মিল্টন মাছ ধরতে গেলে বড় ভাই রিপন মিয়া ও তার স্ত্রী রোকসানা বেগম বাধা দেন।

এ নিয়ে ৩ ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে ছোট ভাই হিরন মিয়া তার বড় ভাইর স্ত্রী রোকসানা বেগমকে কাঠ দিয়ে মাথায় আঘাত মারলে মাথা ফেটে যায়। এসময় বড় ভাই রিপন মিয়া লোহার শাবল দিয়ে ছোট ভাই হিরন মিয়ার পেটে আঘাত করলে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে শনিবার ভোররাতে তিনি মারা যান। দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, এ ঘটনায় একজন মারা গেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


ডেসিস/জেকে/২৬ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code