শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সুনামগঞ্জ



ছাতক প্রতিনিধি

প্রকাশ: ২০২২-১১-২৭ ০৬:৫৯:৩৫


সড়ক দুর্ঘটনায় জাউয়া কলেজের শিক্ষক নিহত

ছবি ফেসবুক থেকে নেওয়া

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৩০) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বোকারভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত আব্দুস সালাম উপজেলার বড়কাপন গ্রামের আলা উদ্দিনের ছেলে। তিনি জাউয়াবাজার ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের খণ্ডকালীন প্রভাষক ছিলেন।

স্থানীয় সুত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, নিজের মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লগে গুরুতর আহত হয়ে মারা যান তিনি।


ডেসিস/জেকে/২৭ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code