সাংবাদিক খায়ের’র নানীর ইন্তেকাল, দাফন সম্পন্ন
দৈনিক সমকাল, ‘চ্যানেল এস টেলিভিশন ইউকের বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের নানী ময়না বিবি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি... রাজিউন।
মৃত্যুকালে তাহার বয়স হয়েছিলো ১০২ বছর। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫৫মিনিটে সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের হাতধলানী গ্রামের নিজ বাড়িতেই তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ দেশে ওবিদেশে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর ২ ছেলে ও ২নাতি দুবাইয়ে বসবাস করেন।
রোববার (১৮ডিসেম্বর) সকাল ১১টায় জানাজার নামাজ শেষে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজার নামাজে জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক খায়ের জানান, তার নানীর বয়স শতবছরের উপরে হলেও তিনি হাটা-চলাসহ নিজে নিজে নামাজ আদায় করতে পারতেন। শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর হঠাৎ করেই তার নানী কিছুটা অসুস্থতাবোধ করার পরই মৃত্যুবরণ করেন। তিনি তার নানীর জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
এদিকে তার নানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান, সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া এবং বিশ্বনাথ পৌরসভার নতুন মেয়র মুহিবুর রহমান।
ডেসিস/জেকে/১৯ ডিসেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh