শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জ



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৩-২৩ ০৯:৪৯:২৭


সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে : পরিকল্পনামন্ত্রী

বক্তব্য রাখচেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি বলেছেন, রমজানে জনগণ যাতে ন্যায্য মূল্যে নিত্য-পন্য ক্রয় করতে পারেন সেজন্য সরকার বাজার নিয়ন্ত্রণে তদারিক করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩মার্চ) সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা পরিষদ মিলানয়তনে অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রী বলেন, চৈত্র মাস এলে এমনিতেই দ্রব্যমূল্য একটু বেড়ে যায়।

তবে, দুশ্চিন্তার কিছু নেই। এরই মধ্যে প্রশাসনের সকল স্থরের কর্মকর্তাদের মাঠে নামানো হয়েছে এবং তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন। যাতে করে অসাধু ব্যবসায়ীরা জনগণকে ঠকাতে না পারে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার উজ-জামানের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/২৩মার্চ ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code