ঘূর্ণিঝড় মোকার তান্ডব : কক্সবাজারে দুই হাজার ঘরবাড়ি বিধ্বস্ত
ঘূর্ণিঝড় মোকার তান্ডবে কক্সবাজারের ২হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরান এ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, ঘূর্ণিঝড়ে জেলার আরও প্রায় ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (১৪ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গণমাধ্যমকে তিনি একথা জানান। জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরান জানান, ঘূর্ণিঝড় মোকার প্রভাবে জেলার অন্তত ২ হাজার ঘরবাড়ি পুরোপুরি ভেঙ্গে গেছে।
এ ছাড়া আরও ১০ হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, ঘূর্ণিঝড়ে টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
শুধু সেন্ট মার্টিন দ্বীপের ১২০০ ঘরবাড়ি পুরোপুরি লন্ডভন্ড হয়ে গেছে। অন্যদিকে ঘূর্ণিঝড়ে বেশ কয়েকজন আহত হওয়ার খবরও তারা পেয়েছেন বলেও জানিয়েছে তিনি। তবে, এখন পর্যন্ত কেউ নিহত হওয়ার খবর পাননি বলেও জানান তিনি।
ডেসিস/জেকে/১৪ মে ২০২৩ইং

IT Factory Bangladesh