সুনামগঞ্জে ডাচ্-বাংলা ব্যাংকের ৬লাখ টাকাসহ গ্রেপ্তার ২
সুনামগঞ্জের শহরতলির মঙ্গলকাটা বাজারে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের চুরি হওয়া সাড়ে ৯ লাখ টাকার মধ্যে প্রায় ৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার (২৬ মে) রাতে এই চুরি সংঘটিত হয়। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ চুরির সাড়ে ৯লাখ টাকার মধ্যে পাঁচ লাখ ৯৪ হাজার টাকা এবং এজেন্ট ব্যাংকের এক স্টাফসহ ২জনকে আটক করে।
এসময় এজেন্ট ব্যাংকিংয়ের চুরি হওয়া লেপটপও চোরদের কাছ থেকে উদ্ধার করা হয়। রোববার (২৮ মে) দুপুরে নিজ কার্যলায়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, শুক্রবার রাতে সদর উপজেলার মঙ্গলকাটা বাজারের ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক থেকে নগদ সাড়ে ৯ লাখ টাকা ও অফিসের একটি ল্যাপটপ এবং সিসি ক্যামেরার ডিভিয়ার চুরি হয়। চুরির ২৪ঘণ্টার ভেতরে চোর শনাক্ত করে আটক করি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেয়া তথ্যমতে একটি নির্মাণাধীন ভবনের মাটি খুড়ে পাঁচ লাখ ৯৪ হাজার টাকা ও ল্যাপটপ উদ্ধার করা হয়।
মঙ্গলকাটা শাখা এজেন্ট ব্যাংক’র পরিচালক মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার অফিসের একজন স্টাফ ছুটিতে ছিলো। দিন শেষে রাতে অন্য স্টাফ সুহেল মিয়া ক্যাশ বুঝিয়ে দেবার সময় কৌশলে ৯লাখ টাকা আরেক ড্রয়ারে সরিয়ে রাখে। রাতে আলী আজগর নামের আরেক চোরকে সঙ্গে নিয়ে তার কাছে (সুহেল) থাকা চাবি দিয়ে অফিস খুলে একটি লেপটপ, সিসি ক্যামেরার ডিবিআর নিয়ে যায় তারা। পরে শনিবার সকালে এই বিষয়ে থানায় জিডি করেন তিনি।
চুরির ৫ লাখ ৯৪ হাজার টাকা ও লেপটপ উদ্ধার করা হয়েছে জানিয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, সুহেল রানাকে (২২) তার নির্মাণাধীন বাড়ি থেকে এবং একই গ্রামের আরেক চোর আলী আজগরকে গেপ্তার করা হয়।
ডেসিস/জেকে/২৮মে ২০২৩ইং

IT Factory Bangladesh